দুইজন মুহরিম (যেমন, স্বামী-স্ত্রী) হজ্বের সকল কাজ শেষ করে একজন আরেকজনের চুল কেটে (হলক/কসর) দিতে পারবে কি না?

প্রশ্ন : দুইজন মুহরিম (যেমন, স্বামী-স্ত্রী) হজ্বের সকল কাজ শেষ করে একজন আরেকজনের চুল কেটে (হলক/কসর) দিতে পারবে কি না?
উত্তর : হাজী সাহেবরা যিল-হজ্বের দশ তারিখের সকল কাজ তথা হজ্বে তামাত্তু’ ও হজ্বে কিরান আদায়কারী রমিয়ে জিমার ও যবাই সম্পন্ন করার পর এবং হজ্বে ইফরাদ আদায়কারী রমিয়ে জিমার সম্পন্ন করার পর একজন আরেকজনকে হলক বা কসর করে দিতে পারবে। তবে যদি হলককারী সকল কাজ শেষ না করে আরেকজনকে (যার সকল কাজ শেষ হয়েছে) হলক করে দেয়, তাহলে হলককারীর উপর কিছু পরিমাণ সাদাকাহ করা ওয়াজিব। আর যদি হলককারী সকল কাজ শেষ করে আর যাকে হলক করে দেওয়া হচ্ছে সে সকল কাজ শেষ না করে, তাহলে হলককৃত ব্যক্তির উপর দম ওয়াজিব হবে।
—মুসনাদে আহমাদ; হাদীস ৩২০৪, গুরারুল আহকাম ২/৮১, গুনয়াতুন নাসিক; পৃষ্ঠা ২২৬, রদ্দুল মুহতার ২/৫১৬, ৫৫৭, মুআল্লিমুল হুজ্জাজ; পৃষ্ঠা ১৭৬, মাসাইলে হজ্ব ওয়া উমরা; পৃষ্ঠা ১৩৬, ফাতাওয়া মাহমূদিয়া ১৫/৫২৯।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *