সুদের নিয়ম শিখিয়ে বেতন নেওয়া বৈধ হবে কি না?

প্রশ্ন : বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট পড়াতে গিয়ে সুদের লেনদেন কীভাবে করতে হয় তা বাচ্চাদের শেখাতে হয়। সুদের লেনদেন করার নিয়ম শেখানোর ব্যাপারে ইসলাম কী বলে? আর সুদের নিয়ম শিখিয়ে বেতন নেওয়া বৈধ হবে কি না?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে সুদের লেনদেন করা মারাত্মক অপরাধ এবং গুনাহের কাজ। এমনকি হাদীসে সুদদাতা, গ্রহীতা এবং তা বাস্তবায়নের জন্য লেখক ও সূদের সাক্ষদাতার উপরে লা’নত করা হয়েছে। যেহেতু উল্লিখিত কাজের পরিণতি খুবই ভয়াবহ, তাই এর সাথে সম্পৃক্ত অন্যান্য কাজও খুবই ঝুঁকিপূর্ণ। এজন্য সুদ সম্পর্কিত সকল কাজ থেকে শতভাগ বেঁচে থাকা জরুরী।
প্রশ্নোক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ছাত্রদেরকে সুদের নিয়ম, সুদের হিসাব নিকাশ শেখানোর সময় ইসলামী শরীয়তে যে সুদ একটি নিষিদ্ধ ও মারাত্মক ধরনের হারাম কাজ তা ছাত্রদেরকে বুঝাতে থাকেন, তাহলে আপনার জন্য উক্ত চাকরীর কাজের বিনিময়ে বেতন নেওয়াও বৈধ হবে। কেননা সুদের হিসাব শেখানো আর সুদে জড়ানো এক কথা নয়।
—সূরা বাকারা; আয়াত ২৭৫, সহীহ মুসলিম; হদীস ১৫৯৮, আল আশবাহ ওয়ান্ নাযায়ের ২২৭, ফাতাওয়া শামী ১/৪৪, ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৯৬, ইমদাদুল ফাতাওয়া ৩/১৬৭, ফিকহী মাকালাত ১/২৪৯, ফাতাওয়া উসমানী ৩/৩৬৫, ফাতাওয়া মাহমূদিয়া ২৫/১১৫, হালাল ওয়া হারাম ৪০১।

পোস্টটি লাইক ও শেয়ার করুন।

একটি মন্তব্য লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *